ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ১৩:১৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৯:৫৯

আবারও নতুন করে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। রবিবার (২৮ এপ্রিল) সকালে পশ্চিম ইম্ফলে কাংপোকপি জেলা সংলগ্ন কোত্রুক গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সকালে কাংপোকপি জেলার পার্শ্ববর্তী পাহাড় থেকে ইম্ফল উপত্যকার কাউতরুক গ্রামে ঢুকে পড়ে একদল বন্দুকধারী। ঢুকেই ঘরবাড়ি ও গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তারা। গ্রামের নিরাপত্তায় থাকা স্বেচ্ছাসেবীরাও পালটা জবাব দেয়। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় চলে। এসময় গ্রামের নারী, শিশু ও বয়স্কদের  নিরাপদ জায়গায় সরিয়ে নেয় স্বেচ্ছাসেবী সদস্যরা।

এক পুলিশ কর্মকর্তা জানান, এ সময় পাম্পি নামে পরিচিত স্থানীয়ভাবে তৈরি মর্টারশেলও ছোড়া হয়, যা সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।

শুক্রবার ভোট শেষ হতেই অশান্ত হয় মণিপুর। ওই দিন গভীর রাতে বিষ্ণুপুর জেলার নারানসেনায় কুকি জঙ্গিদের হামলায় নিহত হন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের দুই সদস্য।

গত বছরের মে মাসে জাতিগত সহিংসতায় উত্তাল হয়ে উঠেছিল কাউতরুক গ্রাম। ৩ মে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।

/এস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম