বাসরঘর থেকে বরের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ১৪:৩৭আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৪:৪৬

ভোলা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামে বাসরঘর থেকে বরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মো. মনিরের (২৬) লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা বলছেন, মনির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মো. মনির ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

ভোলা থানার ওসি ছগির মিয়া জানান, ‘খবর পেয়ে পুলিশ নিজ বাড়ি থেকে বরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না। ভোলা থানার নারী পুলিশ মনিরের নববধূকে জিজ্ঞাসাবাদ করছেন। বিষয়টি তদন্তাধীন।’

এলাকাবাসী জানান, মনিরের সঙ্গে শুক্রবার (১৬ আগস্ট) ভোলা পুলিশ লাইন এলাকার এক নারীর (২১) বিয়ে হয়। অনুষ্ঠান করে মেয়েকে সোমবার তার বাবার বাড়ি থেকে ছেলের বাড়ি আনা হয়। রাতে বর-কনেকে বাসর ঘরে পাঠানো হয়। রাতে  কোনও এক সময় মনির ঘরের সামনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম