কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রকে কোপানোর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ২৩:০৯আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২৩:৫৩

প্রীতম রায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ক্যাম্পাসে ঢুকে প্রীতম রায় (২০) নামে এক কলেজছাত্রের হাত-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

প্রীতম কুমিল্লা অজিত গুহ কলেজের সাবেক জিএস সঞ্জয় রায়ের ছেলে। তার বাবা বর্তমানে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাসা নগরীর পুরাতন চৌধুরীপাড়ায়।  ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে তিনি ঢাকায় একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়াশোনা করছেন।

সঞ্জয় রায় বলেন, ‘সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে প্রীতম ওই ক্যাম্পাসে যায়। সে সময় ১৯ থেকে ২০ বছর বয়সী কয়েকটি ছেলে অস্ত্র হাতে এসে তার হাত-পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। হামলাকারীরা মুখোশ পরা ছিল। সঙ্গীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা ঢাকা নেওয়ার পরামর্শ দেন।’  

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, ‘কলেজছাত্রকে কুপিয়ে আহত করার বিষয়টি শুনেছি। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত খোঁজ নিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় এখনও তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ আসেনি।’     

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম