সুন্দরবন থেকে উদ্ধার মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ১৮:০৭আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৯:৪০

সুন্দরবন থেকে উদ্ধার করা মৃত বাঘ সুন্দরবনের পূর্ব বন বিভাগের ছাপরাখালি এলাকা থেকে উদ্ধার হওয়া মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকালে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরেনারি সার্জন ডা. আলাউদ্দিন মাসুদ ও মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বাঘটির ময়নাতদন্ত করেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাঘটির ময়নাতদন্তকারী দলের প্রধান ডা. আলাউদ্দিন মাসুদ জানান, ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে এই বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে কেমিক্যাল টেস্টের জন্য বাঘটির লিভার, কিডনি, পাকস্থলির অংশ ও মাংসের টিস্যু ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর বাঘটি কী কারণে মারা গেছে তা জানা যাবে।

ডিএফও মো. মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে কটকা বন অফিসের বনরক্ষীরা টহল দেওয়ার সময় ছাপড়াখালী অভ্য়ারণ্য থেকে মৃত প্রাণীর গন্ধ পান। এ সময় তারা তল্লাশি চালিয়ে একটি মৃত বাঘকে পড়ে থাকতে দেখেন। পরে বাঘটির মৃতদেহ উদ্ধার করে শরণখোলা রেঞ্জে অফিসে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর মৃত বাঘিনীর চামড়াটি সংবক্ষণ করে মৃতদেহটি শরণখোলা রেঞ্জ অফিসে মাটি চাপা দেওয়া হয়েছে। পূর্ণবয়স্ক এই স্ত্রী-বাঘটি ৭ ফুট ৭ ইঞ্চি লম্বা।

ময়না তদন্তের সময় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান ও খুলনার ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টের বিভাগীয় বন কর্মকর্তা মো. মদিনুল আহসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  সুন্দরবন থেকে বাঘের মৃতদেহ উদ্ধার

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান