বগুড়ায় চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন তিনজন

বগুড়া প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ০৪:৫০আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০৪:৫২

 আগুনে পুড়ে যাওয়া মাইক্রোবাস বগুড়ায় একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসটি পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন গাড়িতে থাকা তিনজন। বুধবার (২১ আগস্ট) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
বগুড়া হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির এসআই সুলতান ও শেরপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান এবং প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী উপজেলার রায়হান কবির রানা ব্যবসার কাজে তার নোহা মাইক্রোবাসে দিনাজপুরে যান। সঙ্গে তার বন্ধু মাদ্রাসার অধ্যক্ষ ফোরকান আলী ও চালক টিটু ছিলেন। কাজ শেষে বুধবার তারা চট্টগ্রামে ফিরছিলেন। সকাল ১০ টার দিকে শাজাহানপুরে সাজাপুরে একটি পাম্প থেকে সিএনজি গ্যাস নেন। এরপর রওনা হলে হঠাৎ করে মাইক্রোবাসে আগুন ধরে যায়। মাইক্রোবাস আড়িয়াবাজার এলাকায় পৌঁছলে স্থানীয়রা টের পেয়ে চিৎকার করতে থাকেন। আগুন আঁচ করতে পেরে মাইক্রোবাস থামিয়ে তিনজন দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। এর আগেই মাইক্রোবাসটি পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, মাইক্রোবাসের ব্যাটারি থেকে শর্টসার্কিটে আগুন লাগতে পারে। আগুনে ব্যবসায়ী রায়হান কবির রানা সামান্য আহত হয়েছেন। তিনি জানান, তার দুটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, কাপড়-চোপড়সহ মাইক্রোবাস পুড়ে গেছে। এতে তার ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি শাজাহানপুর থানায় এ ব্যাপারে একটি জিডি করেছেন।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম