ঠাকুরগাঁওয়ে বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ১১:৫৭আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১২:২৫

ঠাকুরগাঁওয়ে বাস-মিনিবাস সংঘর্ষ ঠাকুরগাঁওয়ে বাস ও মিনিবাসের সংঘর্ষে তিন জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের ডেনিস ভুটপাড়া এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন−ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ার মিনিবাসচালক বাবুল হোসেন (৪০), পঞ্চগড়ের চাকলাহাট এলাকার বাসিন্দা অগ্রণী ব্যাংক মুন্সিরহাট শাখার কর্মকর্তা কামরুজ্জামান রাজু (৫২) ও ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ (৫২)। ঠাকুরগাঁওয়ে বাস-মিনিবাস সংঘর্ষ

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এসআই আহমেদ আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিনিবাস ও ঢাকা থেকে আসা সোনারবাংলা নামের বাসটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। ঠাকুরগাঁওয়ের ভুটপাড়া ডেনিস এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে যানবাহন দুটি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এতে মিনিবাস উল্টে গিয়ে ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। আহত ১৫ জনকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম