গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ১৭:২৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৭:২৮

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় চোর সন্দেহে শাকিল (২৬) নামে এক যুবককে পেটানোর পর তার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান এ তথ্য জানান।

নেত্রকোনা সদর উপজেলার মারাকপুর গ্রামের আলেক মিয়ার ছেলে শাকিল। বর্তমানে নর্দা সরকার বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিন বছর বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি।

নিহতের ছোট ভাই হৃদয় মিয়া জানান, তার ভাই পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি নর্দা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন। সেখানে তিনি কোনও পুরাতন বৈদ্যুতিক তার বা পুরাতন সরঞ্জাম বিক্রি করেছিলেন। এ জন্য বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে ভবনের মালিকের লোকজন তাকে মারপিট করে হাত বেঁধে ওপর থেকে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেখ শাহানুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে নর্দা এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৯তলা থেকে পড়ে আহত হয় ওই যুবক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইসিইউর প্রয়োজন হওয়ায় পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার এক নম্বর আসামি ওই বাড়ির মালিকের ছেলে ইমরান হোসেন শুভ গ্রেফতার রয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের