শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার ঘটনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

পাবনা প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ১৭:৩১আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৭:৫৫

আবদুল হাকিম টেনু পাবনার ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল হাকিম টেনু (৫৬) মারা গেছেন। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা, গুলি ও বোমাবাজির মামলায় তার এ সাজা হয়েছিল। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

হালিমা খাতুন গণমাধ্যমকর্মীদের জানান, কারাগারে থাকা অবস্থায় গত ১০ আগস্ট তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন টেনু।

টেনু ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী এলাকার বাসিন্দা এবং পৌর বিএনপির সদস্য ছিলেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী ওই মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে দশ বছর করে কারাদণ্ড প্রদান করেন। তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম