প্রত্যাবাসন ঠেকাতে কিছু এনজিও রোহিঙ্গাদের উসকানি দিচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ আগস্ট ২০১৯, ০৮:৪৪আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০৮:৪৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রত্যাবাসন ঠেকাতে কিছু এনজিও রোহিঙ্গাদের উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এনজিওগুলো চায় না রোহিঙ্গা প্রত্যাবাসন হোক। রোহিঙ্গাদের না যাওয়ার জন্য তারা প্ররোচনা দিচ্ছে। রোহিঙ্গাদের উসকানি দিয়েছে যাতে তারা নিজ দেশে ফিরে না যায়।’
শুক্রবার (২৩ আগস্ট) রাতে নগরীর জে এম সেন হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে তথ্যমন্ত্রী সেখানে আয়োজিত জন্মাষ্টমী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার এসব উসকানিদাতাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গারা এখানে থাকলে এনজিওগুলোর ফান্ড আসবে। এ কারণেই তারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না। তাদের দাবি, মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরার পরিবেশ তৈরি হয়নি। তবে রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে যায় সেজন্য সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতাসহ নানা উদ্যোগ চলছে। তাদের মিয়ানমার ফিরে যেতে হবে। এজন্য মিয়ানমারকেই মূল পদক্ষেপ নিতে হবে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছিলেন। ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসলেও এখন এটি বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখে। কারণ গত দুই বছরে রোহিঙ্গা ক্যাম্পে আরও এক লাখ শিশু জন্ম নিয়েছে।’

/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী