ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা নৈশকোচের, নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ১০:৩৪আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১০:৪৩

ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনার শিকার বাস ঠাকুরগাঁওয়ে জগন্নাথপুর বি-আখড়া এলাকায় ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। শনিবার (২৪ আগস্ট) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইউসুফ (৩৮), তার বাড়ি চাঁদপুর  জেলায়। তিনি নৈশকোচটির হেলপার ছিলেন বলে যাত্রীরা জানিয়েছেন। আহত ১৪ জনের মধ্যে ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনার শিকার বাস

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁওগামী নৈশকোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসটি উল্টে ১৫ জন আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কোচের হেলপার ইউসুফ মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকেই ঠাকুরগাঁও-ঢাকাগামী রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী