পঞ্চগড়ে গণজাগরণ দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ১৫:৫৯আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৬:১৮

গণজাগরণ দিবস উপলক্ষে পঞ্চগড়ে বাংলাদেশ জাসদ এর মানববন্ধন

গণজাগরণ দিবস উপলক্ষে ‘লুটপাট, সম্পদ পাচার, নারী নির্যাতন বেপরোয়া, হত্যাকাণ্ড, প্রকাশ্যে গণপিটুনি প্রতিরোধে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জেগে উঠুন’ শ্লোগান নিয়ে পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) পঞ্চগড় জেলা শাখা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

শনিবার সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বাবুল, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জাসদ নেতা শেখ সাজ্জাদ হোসেন, সদর উপজেলা সভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, শ্রমিক জোটের আহবায়ক নায়বুল ইসলাম, মফিদার রহমান মঞ্জু, যুবজোটের সভাপতি সাজ্জাদ আলম ভুট্টোসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বক্তারা বিদ্যমান রাজনৈতিক, সামাজিক-অর্থনৈতিক নৈরাজ্য, লুটপাট, নিরাপত্তাহীনতা ও অবিচারের বিরুদ্ধে জাগ্রত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সম্প্রতি রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পরিত্যক্ত বগিতে পঞ্চগড়ের মেয়ে আসমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশে। এছাড়াও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় সমাবেশে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম