বাসচাপায় মা-ছেলেসহ তিন অটোরিকশা যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ১৮:১২আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৮:৩২

ফরিদপুর ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে একটি অটোরিকশাকে চাপা দিয়েছে লোকাল বাস। এই ঘটনায় অটোতে থাকা মা-ছেলেসহ তিনজন নিহত ও একজন আহত হন। শনিবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন−নগরকান্দার বাড়খাদিয়ার রেশমা (৩০) ও তার ছেলে রনি (১৩) এবং একই উপজেলার মোনহরপুরের আবুল হোসেন (৩৮)।

নগরকান্দা থানার এসআই মো. আব্দুল গফ্ফার এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, লাশের সুরতহালের জন্য ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হলেও এর ড্রাইভার পালিয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম