শিশুকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার কিশোরের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০১৯, ২০:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:০৯

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করছে রমজান আলী (১৬) নামে এক কিশোর। রবিবার (২৫ আগস্ট) রাতে রমজানকে গ্রেফতার করা হলে সে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে। বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী এ তথ্য জানান।

ওসি সুকান্ত চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটি বন্দর থানার মাইলের মাথা এলাকায় হালিমা চিশতি কিন্ডার গার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। তার মা পোশাক কারখানায় এবং বাবা দিনমজুর হিসেবে কাজ করে। রবিবার সকালে মা মেয়েকে স্কুলে দিয়ে পোশাক কারখানায় যায়। সন্ধ্যায় বাসায় ফিরে মেয়েটিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’

ওসি বলেন, ‘লাশ উদ্ধারের সময় কথাবার্তায় রমজান আলীকে সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় জিজ্ঞাসাবাদে সে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে। হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে বলেও পুলিশকে জানায় সে। তার বিরুদ্ধে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’

রমজান সম্পর্কে মেয়েটির চাচাতো মামা। সে বন্দর থানার বেগমজান উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক