পলাশবাড়ীতে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ২০:২৯আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:৩৮

গাইবান্ধা জেলা গাইবান্ধার পলাশবাড়ীতে বিলের পানিতে ডুবে আরেফিন আকতার (৭) ও রোখসানা আকতার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ফুপু-ভাতিজি। সোমবার (২৬ আগস্ট) দুপুরে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলীজোড় এলাকার একটি বিলে এই ঘটনা ঘটে। 

নিহত আরেফিন আকতার পলাশবাড়ীর মহদিপুর ইউনিয়নের পেপুলীজোর গ্রামের আবেদ আলীর মেয়ে ও রোকসানা আকতার একই গ্রামের রশিদুলের মেয়ে। আরেফিন ও রোকসানা সম্পর্কে ফুপু-ভাতিজী। আরেফিন স্থানীয় পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও রোকসানা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল  জানান, দুপুরে বাড়ির পাশের একটি বিলের পানির ধার দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল আরেফিন ও রোকসানা। এসময় হঠাৎ করেই রোকসানা পানিতে ডুবে যায়। পরে তাকে বাঁচাতে আরেফিন পানিতে নামে। এক পর্যায়ে উভয়েই জড়াজড়ি অবস্থায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে  মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, একই সঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুর বিষয়টি পুলিশতে অবগত করা হয়েছে। অনুমতি নিয়ে তাদের লাশ পরিবারকে দেওয়া হয়েছে। বাদ আসর জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম