খুলনায় হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১৪:০৯আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৪:১৮

আদালত খুলনার ফুলতলা উপজেলার ইসলাম খান (৪৫) হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক বুশরা সায়েদা মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এ রায় ঘোষণা করেন।

আসামিদের সবাই পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন ইসলাম মোল্লা (৩৫), কামাল শেখ (৩৫), মোস্তফা শেখ ওরফে মোস্ত (৫৫) ও হাসান গাজী (৫৫)। আসামিরা সবাই ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে আসামিরা পরিকল্পিতভাবে ইসলাম খানকে ইসলাম মোল্লার বাড়িতে ডেকে নেয়। সেখানে পুরনো বিরোধের জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা ইসলাম খানের ওপর চড়াও হয় এবং বুকে ও মাথায় কিল, ঘুষি, চড়, থাপ্পর ও লাথি মারে। এক পর্যায়ে ইসলাম খান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ইসলাম খানকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই নজরুল খান বাদী হয়ে ওইদিনই থানায় হত্যা মামলা দায়ের করেন। তৎকালিন থানার ওসি দাউদ হোসেন তদন্ত শেষে ২০১০ সালের ১৪ নভেম্বর চার জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বিচার শুরু হয়।

আদালতে এ হত্যা মামলার শুনানি চলাকালে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সবশেষে আজ মঙ্গলবার বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এস এম সাজ্জাদ হোসেন ও পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে কামরুল আহসান মামলাটি পরিচালনা করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক