শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১৫:৩০আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৬:০১

ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার শাহবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুই জনকে কুষ্টিয়া ও অন্যদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট শাহাবাড়িয়া গ্রামের সাবু খন্দকারের ওপর হামলা করে প্রতিপক্ষ ও গ্রামের মাতব্বর সোরাপ আলীর সমর্থকরা। সেই থেকে গ্রামটিতে স্থানীয় আওয়ামী লীগের সামাজিক দলাদলি নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। মঙ্গলবার সকাল ৮টার দিকে সোরাপ আলীর সমর্থক মিলন হোসেন প্রতিপক্ষ রফিকুলের সমর্থক লিটনের কাছে পাওনা টাকা চাইতে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আসমা, বিলকিস, সবুরা, লিটন, রফিকুল, ছবেদ আলী, সাইফুল, রবিউল, মিলন, মনজেল, মজিদ ও আব্দুর রহিমসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর অবস্থায় লিটন ও রফিকুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। 

এ বিষয়ে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মুন্নু জানান, 'শাহাবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দুটি গ্রুপে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। তবে কী কারণে এই সংঘর্ষ তা জানি না। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।'
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ‘নতুন সংঘর্ষ এড়াতে গ্রামটিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম