সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় দুটি মামলা দায়ের

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১৬:৪২আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৬:৫১

দীঘিনালায় বন্দুকযুদ্ধে নিহত তিন জন খাগড়াছড়ির দীঘিনালায় সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত সাত-আট জনকে আসামি করে দীঘিনালা থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দুটি দায়ের করেছেন পুলিশের উপপরিদর্শক পীষূষ কান্তি দে।

এদিকে গুলিতে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে জানান, সেনাবাহিনীর সঙ্গে গুলিতে নিহত তিন জনই তাদের সংগঠনের সদস্য। গোলাগুলির ঘটনাকে ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্র’ অ্যাখ্যা দিয়ে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। খাগড়াছড়ির দীঘিনালায় বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের তদন্ত

খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, ‘দীঘিনালাসহ পুরো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত সাত-আট জনকে আসামি একটি অস্ত্র মামলা ও একটি হত্যা মামলা দায়ের করেছে।’

উল্লেখ্য, সোমবার (২৬ আগস্ট) সকালে দীঘিনালার বড়াদম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করেন। উভয় পক্ষের মধ্যে ১৫ মিনিটের মতো গোলাগুলি হয়। পরে সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত অত্যাধুনিক একটি এম-৪ সহ তিনটি অস্ত্র ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন- 

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন ‘সন্ত্রাসী’ নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক