অস্ত্র মামলায়ও খালাস পেলেন সেই সমর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ আগস্ট ২০১৯, ১৫:১৩আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৬:৫২

গ্রেফতার হওয়ার পর এভাবেই সমর চৌধুরীর ছবি তোলা হয় (ফাইল ছবি) মাদকের আইনে দায়ের করা দুটি মামলার পর অস্ত্র আইনের মামলা থেকেও খালাস পেয়েছেন চট্টগ্রামের বোয়ালখালীর সমর কৃষ্ণ চৌধুরী। বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম জেলা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। সমর কৃষ্ণ চৌধুরীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

লন্ডন প্রবাসী এক প্রতিবেশীর প্ররোচনায় ইয়াবা ও অস্ত্র দিয়ে সমর চৌধুরীকে ফাঁসায় পুলিশ। মাদক আইনে করা দুটি মামলায় গত মাসে খালাস পেয়েছিলেন তিনি। গত বছরের ১২ জুলাই তিনি এসব মামলায় জামিনে মুক্তি পান।

ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমর কৃষ্ণ চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার আজ শুনানি ছিল। শুনানি শেষে আদালত সমর কৃষ্ণ চৌধুরীকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। তবে মিথ্যা অভিযোগ দায়ের করার জন্য পুলিশের বিরুদ্ধে অ্যাকশনের কোনও নির্দেশনা আদালত দেননি। পুলিশের বিচার চাইতে হলে সমর চৌধুরীকে আলাদা আবেদন করতে হবে।’  

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ মে বোয়ালখালীর পুলিশ সমর চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে ৩৬০ পিস ইয়াবা ও একটি অস্ত্রসহ গ্রেফতার করে। তবে তার পরিবার দাবি করে, পুলিশ সমর চৌধুরীকে নগরীর জহুর হকার্স মার্কেট থেকে তুলে নিয়ে গিয়ে ৩৬০টি ইয়াবা ও একটি অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয়। এ ঘটনায় পরদিন ২৮ মে মাদক ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ। এর আগে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর সমর চৌধুরীর বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করা হয়। এরপর ২০১৮ সালে ১৫ মার্চ তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় আরেকটি মামলা হয়।

গ্রেফতারের পর শার্টের পকেটে কলম, হাতে অস্ত্র ধরে থাকা সমর চৌধুরীর একটি ছবি গণমাধ্যমে আসার পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে তদন্তে বের হয়ে আসে লন্ডন প্রবাসী সঞ্জয় দাশ নামে এক ব্যক্তির প্ররোচনায় পুলিশ তাকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে। এরপর বাদীর আবেদন বিবেচনায় নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্তে ইয়াবা বিক্রির সঙ্গে সমর চৌধুরীর কোনও সম্পর্ক খুঁজে পায়নি পিবিআই।

আরও পড়ুন- ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানো হলো সমর চৌধুরীকে?

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম