সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সাত জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ১৮:১৯আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৮:২৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্র আরফাত হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের দুই নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।

রায়ের সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সজীব, দেলোয়ার, রুবেল, ইউসুফ, রফিক, জয় ও শামীম। এই মামলায় রাজু ও শফিক নামে দুই আসামিকে আদালত খালাস দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. জাসমিন আহমেদ জানান, ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার আটি এলাকার আনোয়ার হোসেনের ছেলে দশম শ্রেণির ছাত্র আরাফাতকে ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায় আসামি ইউসুফ। এরপর থেকে আরাফাত নিখোঁজ থাকে। পরদিন দুপুরে ওই এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশ আরাফাতের লাশ উদ্ধার করে। তার সারা গা ব্লেড দিয়ে কেটে জখম করা অবস্থায় ছিল।

এ ঘটনায় নিহত আরাফাতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে এই মামলায় আসামি সজীব, দেলোয়ার ও রুবেল হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আরাফাতকে অপহরণ থেকে শুরু করে হত্যাকাণ্ডের বর্ণনাও দেয় তারা। আদালত এই মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম