পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার রাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ২২:৫৯আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২৩:০৭

মামলা বান্ধবীর দায়ের করা পর্নোগ্রাফি আইনে করা মামলায় খালিদ বিন ওয়ালিদ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে নিয়ে যায়। পরে নগরীর মতিহার থানা পুলিশ তাকে গ্রেফতার দেখায়। বুধবার (২৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার খালিদ দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ঘাতক দালাল নির্মূল কমিটির বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক।

খালিদের সহপাঠীরা জানায়, ২০১৭ সালে ওই মেয়েটির সঙ্গে খালিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্ক থাকা অবস্থায় ২০১৮ সালে মেয়েটির পারিবারিকভাবে অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর ওই মেয়ের স্বামীকে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট  থেকে মেয়ের কিছু আপত্তিকর ছবি পাঠানো হয়। এরপর থেকেই তার স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। মেয়েটির ধারণা, তার সাবেক প্রেমিক খালিদ এ ছবিগুলো সরবরাহ করেছে। মঙ্গলবার খালিদের বিরুদ্ধে তিনি মতিহার থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। ওইদিন রাতেই খালিদকে বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের পাশ থেকে গ্রেফতার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘এক নারী শিক্ষার্থীর মামলার ঘটনায় মতিহার থানা পুলিশ খালিদকে গ্রেফতার করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম