রাজশাহীতে অস্ত্র ও গুলিসহ ৩ ছাত্র গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ২২:৪৩আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২২:৫১

উদ্ধার করা অস্ত্র ও গুলি রাজশাহী নগরীতে পিস্তলসহ তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২টার সময় নগরীর ষষ্টিতলা চাউল পট্টি মোড় এলাকায় তল্লাশি করার সময় তাদের গ্রেফতার করা হয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো– রাজশাহী কলেজের বিবিএস (ডিগ্রি) প্রথম বর্ষের ছাত্র অভিজিৎ হালদার রিংকু (২২), নওহাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আমির হোসেন (১৬) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের দশম শ্রেণির ছাত্র মোবারক হোসেন (১৭)।

ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ওই তিন শিক্ষার্থী রিকশায় করে নগরীর সাহেববাজার এলাকার দিকে যাচ্ছিল। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের রিকশা থামিয়ে তল্লাশি করে। এ সময় একজন ছুরি বের করে উপপরিদর্শক (এএসআই ) মাইনুলকে হামলার চেষ্টা করে। এ সময় তাদেরকে অন্য ফোর্সরা ধরে ফেলে। তাদের দেহ তল্লাশি করে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘এই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ছিনতাইয়ে জড়িত। আমরা আদালতে রিমান্ডের আবেদন করবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম