সিলেটে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

সিলেট প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ০৯:৩৯আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৯:৪৮

সিলেট সিলেট নগরের সোবহানীঘাটে বৈদ্যুতিক পিলার বহনকারী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মোহন মিয়া (৩০)। তিনি কুলাউড়া উপজেলার রবির বাজার এলাকাস্থ আলীনগর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। মোহন মিয়া পেশায় স্যানিটারি মিস্ত্রি এবং দুই সন্তানের জনক।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক লরিটি জব্দ এবং এর চালক ও হেলপারকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে পুলিশ নিহতের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম