রংপুর নগরীর পীরজাবাদ এলাকায় অবস্থিত বেসরকারি প্রাইম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী কোরবান আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর তার লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় কারা জড়িত তা বলতে পারছেন না কেউ।
কোরবান আলীর বাড়ি কুড়িগ্রামে বলে জানা গেছে। তিনি রংপুর শহরে একটি মেসে থাকতেন বলে জানায় পুলিশ।
কোতোয়ালি থানার এসআই রফিক জানান, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত শুরু করেছেন তারা।








