ট্রাকচাপায় স্কুলছাত্র নিহতের পর বন্দরে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ১৫:৪৪আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৫:৫৪

ট্রাকচাপায় স্কুলছাত্র নিহতের পর বন্দরে সড়ক অবরোধ নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক চাপায় সাফায়াত নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত সাফায়াত স্থানীয় কদম রসুল শিশুবাগ কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় আকিজ গ্রুপের একটি ট্রাক সাফায়াতকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হয়ে ট্রাকটি আটক করে ভাঙচুর করে। এসময় তারা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে। এতে প্রায় এক ঘণ্টা নারায়ণগঞ্জ-মদনগঞ্জ সড়কে দীর্ঘ যানজট থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম