রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছে পুলিশ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ১৮:৩১আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৮:৩৫

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছে পুলিশ

ইয়াবা কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রোহিঙ্গাদের বিরত রাখতে কক্সবাজার টেকনাফের শরণার্থী ক্যাম্পগুলোতে প্রচারণা শুরু করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) শনিবার দুপুর থেকে টেকনাফের নয়াপড়া রোহিঙ্গা ক্যাম্পে এই প্রচারণা শুরু করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এর নেতৃত্বে পুলিশের একটি দল এই কার্যক্রম শুরু করেছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান, মাঝি, ইমাম, শিক্ষক ও বাসিন্দারা অংশ নেয়।

এ ব্যাপারে ওসি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অভিযান পরিচালনার পর থেকে স্থানীয়দের ইয়াবা ব্যবসা অনেকটা কমে গেছে। কিন্তু সম্প্রতি রোহিঙ্গারা ইয়াবা পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের মাদক থেকে দূরে রাখতে ক্যাম্পে ক্যাম্পে সন্ত্রাস, অপহরণ ও মাদকবিরোধী সভা পরিচালনা করছে সরকার। এর মাধ্যমে রোহিঙ্গাদের মাদক ব্যবসা, সেবন, চোরাচালন ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ রোধে সচেতন করা হচ্ছে। পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে তাদের যে স্থানীয়রা আশ্রয় দিয়েছে, তাদের সঙ্গে সুসর্ম্পক বজার রাখতে বলা হয়েছে।’ 

অপকর্মের সঙ্গে জড়িত রোহিঙ্গাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানিয়ে প্রদীপ কুমার দাস বলেন, ‘কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ফলে সময় থাকতে ভালো হয়ে যান, নাহলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। সরকার রোহিঙ্গা ক্যাম্পে কোনও ধরনের বিশৃঙ্খলা মেনে নেবে না। যে কোনও বিনিময়ে রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে এবং যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আনায় আনার চেষ্টা চলছে। ’

উল্লেখ্য, সম্প্রতি ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের’ গুলিতে যুবলীগ নেতা ওমর ফারুক খুনের ঘটনার পর থেকে স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম