এসিড নিক্ষেপের মামলায় ১০ জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৭

সিলেট

সিলেটের গোয়াইনঘাটে এসিড নিক্ষেপের মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- আবদুস সালাম, মো. নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, আবদুর রহিম, আয়াত উদ্দিন, মাশুক মিয়া, মো. আলী, আবদুর রশীদ ও রুবেল মিয়া (পলাতক)।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১০ আসামির মধ্যে ৯ আসামি উপস্থিতি ছিলো।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, ‘এই মামলার মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্যপ্রদান করেছেন। তাদের মধ্যে ১৪ জনই প্রত্যক্ষ সাক্ষী। এই রায়ে আমরা সন্তুষ্ট।’

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৬ মার্চ সকালে সিলেটের গোয়াইনঘাট থানার উত্তর রাউৎগ্রামে আসামিরা বাড়িঘর উচ্ছেদের জন্য হামলা চালায়। এসময় মামলার আসামিরা আজির উদ্দিন ও আলাউদ্দিনকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে পা ভেঙে তাদের দুই চোখে দাহ্য পদার্থ ঢেলে দেয়। এতে তাদের চোখ চিরতরে নষ্ট হয়ে যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম