বিদ্যুতের তার ছিঁড়ে আগুন, পুড়ে গেলো ১০টি বসতঘর

নীলফামারী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২০

পুড়ে যাওয়া বসতঘর নীলফামারীর ডিমলায় বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডে তিন পরিবারের ১০টি টিনের বসতঘর, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে খালিশাচাঁপানী ইউনিয়নের ডালিয়া তালতলা গ্রামে। খালিশাচাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এলাকাবাসী জানায়, গ্রামের আদর্শ কৃষক অহিদুল ইসলামের বাড়ির পল্লী বিদ্যুতের সংযোগ লাইনটির তার ছিঁড়ে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে তার বাড়ির ছয়টি টিনের ঘর, আসবাবপত্র, নগদ এক লাখ টাকা পুড়ে যায় এবং একটি ছাগলের মৃত্যু হয়।এছাড়া রশিদুল নামে আরেক ব্যক্তির বাড়ির তিনটি এবং মোকছেদ আলী নামে আরও একজনের বাড়ির একটি টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়।

চেয়ারম্যান জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ডিমলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে ডিমলা ও জলঢাকা উপজেলার ফায়ার সর্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন