গণকবরস্থান প্রতিষ্ঠা করলেন প্রবাসীরা

মাদারীপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪

প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত গণকবরস্থান  মাদারীপুরে ইউনিয়ন পর্যায়ে গণকবরস্থানের সংখ্যা খুবই কম। এ সংকটে এগিয়ে এসেছেন সদর উপজেলার ধূরাইল ইউনিয়নের প্রবাসীরা। তারা নিজ এলাকায় কবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, ধূরাইল ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির মাধ্যমে প্রবাসীরা ইউনিয়ন পরিষদের পাশে ১৩ লাখ টাকা মূল্যের ৪২ শতাংশ জমির ওপর কবরস্থানটি প্রতিষ্ঠা করছেন। আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেছেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।

এ সময় শাজাহান খান বলেন, ‘দেশের মানুষের জন্য প্রবাসী সন্তানদের এই অবদান এলাকার মানুষ আজীবন মনে রাখবে। তাদের জন্য এলাকার মানুষ গর্ববোধ করেন।’  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের সদস্য ফারুক খান, ধূরাইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান মৃধা, ধূরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব হাওলাদার, ধূরাইল ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম মাতুব্বর, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু খালাসী। সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি কাওছার বেপারি। 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম