অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার

জীবনযাপন ডেস্ক
০২ মে ২০২৪, ১৪:৩১আপডেট : ০২ মে ২০২৪, ১৪:৩১

গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে ঘাম হওয়াটাই স্বাভাবিক। তবে মাত্রাতিরিক্ত ঘাম হলে সেটা অস্বস্তির ও বিড়ম্বনার বিষয় হয়ে দাঁড়ায়। স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম হওয়ার কারণ হতে পারে নির্দিষ্ট কিছু খাবার। ভারতীয় পুষ্টিবিদ লভনীত বাত্রা জানাচ্ছেন কোন কোন খাবার খেলে অতিরিক্ত ঘাম হয়।  

১। কফি
অনেকেই দিন শুরু করেন গরম কফির মগে চুমুক দিয়ে।  তবে ক্যাফেইনযুক্ত খাবার অতিরিক্ত ঘামের কারণ হতে পারে। ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে পুনরুজ্জীবিত করে, যা হাতের তালু, পা এবং বাহুমূলের ঘামের কারণ হতে পারে। তাই কফি বা ক্যাফেইন পরিমিত পরিমাণে খাওয়া জরুরি।

২। মসলাদার খাবার
অতিরিক্ত ঝাল, মসলাযুক্ত খাবার এই গরমে না খেলেই ভালো করবেন। কারণ এ ধরনের খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। অন্য যেকোনো ধরনের তাপের মতোই মসলাদার খাবারগুলো ত্বক থেকে একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে ঘাম হয়।

৩। চিনিযুক্ত খাবার 
স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম হওয়ার কারণ হতে পারে চিনিযুক্ত খাবার। ওয়েবএমডি অনুসারে, উচ্চ চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে শরীর অতিরিক্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে। ইনসুলিনের এই আকস্মিক বৃদ্ধির ফলে রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে, এই অবস্থাটি হাইপোগ্লাইসেমিয়া নামে পরিচিত।

৪। সোডা
সোডাজাতীয় পানীয় তাৎক্ষণিক তৃষ্ণা মেটাতে পারলেও চিনিতে ভরপুর এসব পানীয় অতিরিক্ত ঘামের কারণ হতে পারে। রক্তে শর্করার মাত্রার ওঠানামায় ভূমিকা রাখে সোডা। 

তথ্যসূত্র: এনডিটিভি 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম