জয়পুরহাটে ধারালো অস্ত্রের আঘাতে ২ বছরের শিশুকে হত্যার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৬

জয়পুরহাট জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের কোচনাপুর গ্রামের একটি ডোবা থেকে সিয়াম হোসেন নামে দুই বছরের এক শিশুকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত সিয়াম নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।

এ হত্যায় জড়িত সন্দেহে নাসিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রায়হান হোসেন জানান, বুধবার সিয়াম খেলার জন্য বাড়ির বাইরে গিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন কৃষকরা কোচনাপুর মাঠে কৃষিকাজ করতে গিয়ে শিশুটির মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। স্বজনরা এসে মৃতদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন।

আটক নাসিম পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, শিশুটি একটি পোল্ট্রি শেডের পাশে কাঁদছিল। ধমক দিয়ে কান্না থামানোর চেষ্টা করলে সে আরও জোরে কাঁদছিল। এ সময় নাসিম শিশুটির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। হত্যার পর মৃতদেহটি ফেলে পালিয়ে যায় নাসিম।

লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ পরিদর্শক।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি