শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা মানতে নারাজ চবি শিক্ষক সমিতি

চবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রস্তাবিত অভিন্ন নীতিমালাটি ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, সাংঘর্ষিক ও বাস্তবতা বিবর্জিত বলে দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সমিতির সভাপতি অধ্যাপক জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির সদস্যরা মনে করেন বিশ্ববিদ্যালয়গুলোর মান, অবকাঠামো ও ভৌগলিক অবস্থান বিবেচনায় অভিন্ন নীতিমালা গ্রহণের কোনও সুযোগ নেই। বিশ্বের যেসব দেশ জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় অগ্রসর সেসব দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অভিন্ন নিয়োগ ও পদোন্নতির নীতিমালার প্রচলন নেই। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে প্রচলিত নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন প্রয়োজন হলে তা কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্বকারী পর্ষদের মাধ্যমেই করা যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেড প্রদানসহ রাষ্ট্রীয় পদক্রমের সম্মানজনক স্থানে পদ নির্ধারণপূর্বক প্রজ্ঞাপন জারি এবং শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাদি প্রদানের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম