কুমিল্লায় বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে শ্রীলঙ্কার মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৩

কুমিল্লায় বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে শ্রীলঙ্কার মন্ত্রী শ্রীলঙ্কার বিদ্যুৎ, জ্বালানি ও ব্যবসা উন্নয়ন মন্ত্রী রবি কারুনানায়াকিসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কুমিল্লায় বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জাঙ্গালিয়া এলাকায় লাকধানাভি বাংলা পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন তারা।
এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রকল্পটির খোঁজ নেন তারা।
এর আগে মন্ত্রী ফেনীতে বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে কুমিল্লা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।উল্লেখ্য, ২০১৪ সালে এ বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক ভিত্তিতে যাত্রা শুরু করে। পরে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম