গোপালগঞ্জে পিকআপ ভ্যান উল্টে মাছ ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৩

সড়ক দুর্ঘটনা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মাছবাহী পিকআপ ভ্যান উল্টে মিতুন সরকার (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছে। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতুন সরকার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার রুদ্রগাতী গ্রামের ননী গোপাল সরকারের ছেলে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিত্য রঞ্জন মল্লিক জানিয়েছেন, বাগেরহাটের ফকিরহাট থেকে একটি পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলেন মিতুন সরকার। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাছ ব্যবসায়ী মিতুন সরকার ও পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মিতুন সরকারকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত পিকআপ চালককে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম