চীনের মতো অত্যাধুনিক রেল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বাংলাদেশে: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৮

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করেন রেলমন্ত্রী রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ‘দ্রুতগতির অত্যাধুনিক রেল ব্যবস্থার কারণে যাত্রী সেবা বৃদ্ধি, সময় অপচয় রোধসহ চীনের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরির্বতন এসেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও অত্যাধুনিক রেল ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়ায় নিজ বাসভবনে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক দুঃস্থদের মাঝে বিতরণকালে একথা বলেন মন্ত্রী।

চেক বিতরণকালে অন্যানের মধ্যে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আলমগীর রহমান, বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান ও বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মানিক উপস্থিত ছিলেন।

মন্ত্রীর নির্বাচনি এলাকা বোদা উপজেলার ২৬ জন দুঃস্থ-অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৯ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম