মার্চের মধ্যে রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৪

আখাউড়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগামী মার্চের মধ্যে রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একদিনের ভারত সফর শেষে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।

৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরায় অবস্থানের বিষয়ে নিজের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে ত্রিপুরায় মোট চারটি সেক্টর ছিল। আমি ত্রিপুরার পদ্মা ক্যাম্পের ডেপুটি চিফ ছিলাম। সেই স্মৃতি কখনও ভুলবো না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। স্মৃতিগুলো সংরক্ষণ করা হলে ভবিষৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। সেটি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশ কাজ করছে।’

এর আগে মন্ত্রীকে বাংলাদেশ অভ্যন্তরে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম