অনিয়ম বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন মনিটরিং চালু হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫১

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনিয়ম বন্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর ওপর মনিটরিং বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমরা অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিংয়ের  চিন্তাভাবনা করছি। শিগগিরই আমরা এই ব্যবস্থা করতে পারবো। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও অনিয়মের কথা শুনি সেগুলো যেন বন্ধ হয় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হবে। যদি খুব ভালো মনিটরিং করা যায় তাহলে এই ধরনের ঘটনা বন্ধ করতে পারবো বলে আশা করি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা শিশুদের মূল্যবোধ সৃষ্টিতে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি।’

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে একটি উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান