ভূমির গঠনের কারণে দেশে সড়ক নির্মাণে ব্যয় বেশি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশের ভূমির গঠনের কারণে সড়ক নির্মাণ ব্যয় বেশি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগের রুমিন ফারহানা বাংলাদেশের তুলনায় চীন ও ভারতে সড়ক নির্মাণ ব্যয় কম উল্লেখ করে বাংলাদেশে ব্যয় বৃদ্ধির কারণ জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, নির্মাণ ব্যয় বেশি-কমের তুলনা করার আগে চীন ও ভারতের সয়েল কন্ডিশন আর আমাদের সয়েল কন্ডিশন এক রকম কিনা সেটা আগে জানতে হবে। সয়েল কন্ডিশন যেখানে ভিন্ন একটি বিষয় সেখানে নির্মাণের বিষয়টি বাস্তবতায় দেখতে গেলে তা অনুধাবন করা যাবে।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য যেমন রেকলেস ড্রাইভিং আছে, আবার রেকলেস পথচারীও আছে। এই ঢাকা সিটিতেই দেখা যাবে যানজটের সঙ্গে জনজট মিলেমিশে একাকার হয়ে গেছে। বাচ্চা কোলে নিয়ে মোবাইল ফোন কানে দিয়ে সড়কের এপার থেকে ওপার হতে দেখা যায়। রাস্তা চলাচলে পথচারীরা কোনও নিয়ম-কানুনের তোয়াক্কা করেন না। এ ধরনের প্রেক্ষাপটে সমস্যার সমাধান করা যাবে না। এই সমস্যার সমাধানে জনসচেতনতা বাড়াতে হবে।’
সংরক্ষিত আসনের লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা শহর ও পাশের এলাকার যানজট নিরসনে সরকার ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।’
বিএনপির মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ বিভাগের তথ্য অনুসারে, গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় ১২ হাজার ৫৪ জন লোক নিহত হয়েছেন।
রুমিন ফারহানার আরেক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, রেলওয়ের ২০১৭–১৮ অর্থবছরে ব্যয় ছিল ৩ হাজার ১১৫ কোটি টাকা। বিপরীতে আয় ছিল ১ হাজার ৬১৮ কোটি টাকা।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়।

 

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম