রাস্তায় বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত তিন

বাগেরহাট প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৯

বাগেরহাট বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের চালক ও হেলপারসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও একজন।

নিহতদের মধ্যে ট্রাক চালক মো. ইয়াসিন হোসেন আনসারীর (২২) পরিচয় পাওয়া গেছে। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার ঘটনাস্থল থেকে জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সড়কে বিকল হয়ে একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ট্রাকের হেলপার চাকা মেরামতের কাজ করছিলেন। চালক পাশে দাঁড়িয়েছিলেন। এসময় পাথরবোঝাই আরেকটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার এবং পাথর বোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। অপর গুরুতর আহত ট্রাক চালককে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম