বিএনপি নেতারা দুই দুর্নীতিবাজকে নিয়ে নাচানাচি করেন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১

ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভীর সমালোচনা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, ‘আপনাদের চেয়ারম্যান জেলে, সিনিয়র কো-চেয়ারম্যান পলাতক। আপনারা নিজেদের থেকে নেতা নির্বাচন করতে পারেন না বিএনপি চালানোর জন্য? উঠতে বসতে আপনারা দুই দুর্নীতিবাজকে নিয়ে নাচানাচি করেন।’

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ মাঠে বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২০০৪ সালে তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করতে চেয়েছিল। এই মামলার তদন্তকে ভিন্ন দিকে চালানোর চেষ্টা করা হয়েছিল। সেই মামলায় বিচারিক আদালতে তারেক রহমানের যাবজ্জীবন জেল হয়েছে। সে এখন লন্ডনে বসে পায়ের ওপর পা তুলে মানুষ মারার ষড়যন্ত্র করছে।’

মন্ত্রী বলেন, ‘দুর্নীতিরদায়ে বিচারিক আদালত বেগম জিয়াকে সাজা দিয়েছে। তার মামলা বিচারাধীন আছে। আদালতে জামিন চাইবেন কিনা এটা আপনাদের ব্যাপার।’

খালেদা জিয়ার সঙ্গে তার গৃহকর্মী ফাতেমার কারাগারে থাকার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘অপরাধ না থাকার পরও কাজের মেয়ে ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে। এরপরও তারা বলে আমরা নাকি তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছি। মৃত্যুর ষড়যন্ত্র বিএনপি করে, আওয়ামী লীগ নয়।’

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক মনিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়ছার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রহুল আমীন ভূইয়া বকুল, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে শাহরিয়ার ভূইয়াকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।

 

 

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম