শিবপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫

সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি জাকির হোসেন (ছবি– প্রতিনিধি)

নরসিংদীর শিবপুর থানায় দায়ের হওয়া কিশোরী অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি জাকির হোসেনকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টায় সদর থানার সাহেপ্রতাপ মোড়স্থ ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) র‌্যাব-১১ এর অপারেশন অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জাকির শিবপুর থানার জয়মঙ্গল গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২ আগস্ট অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জাকিরকে প্রধান আসামি করে শিবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এক কিশোরীর বাবা। গত ২৫ জুলাই রাতে ওই কিশোরীকে অপহরণ করে এক বাড়িতে রেখে ধর্ষণ করে মো. জাকির হোসেন, মো. হযরত আলী, মো. কাজল মিয়া, মো. সেলিম মিয়া ও মো. মনির হোসেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি