শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৯

শেরপুর শেরপুরে বিদ্যুৎপৃষ্টের পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে ও ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. রুহুল আমিন তালুকদার ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক  এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-বকচর গ্রামের মৃত আশকর আলীর স্ত্রী হাজেরা বেগম (৭০) ও ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীপাড়া গ্রামের জাহেদ আলীর স্ত্রী পারভীন বেগম ( ৩৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাজেরা বেগমের বসতঘরের বিদ্যুতের তারে আগুন লাগে। এসময় তিনি সুইচ বন্ধ করতে গেলে সেখানে বিদ্যুতায়িত হন। পুত্রবধূ লাভলী শাশুড়িকে রক্ষা করতে গেলে তিনিও আহত হন। পরে উভয়কে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক হাজেরাকে মৃত ঘোষণা করেন। লাভলীকে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

একই দিনে নিজের ঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পারভীন বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. অহিদ  ইকবাল তাকে মৃত ঘোষণ করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম