আটপাড়ায় চেয়ারম্যান পদে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী

নেত্রকোনা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:২০

উপজেলা পরিষদ নির্বাচন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে নেত্রকোনার আটপাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খায়রুল ইসলাম ছাড়াও দুই জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুজ্জামান খান লিটন ও মো. হুমায়ুন কবীর লিটন। বিএনপি দলীয় একক প্রার্থী তৌছিফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের অন্য দুই প্রার্থী হলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোকাম্মেল হোসেন বাবু ও মো. নজরুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান নন্দন, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অমর কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম খান হীরা, মো. আসাদুজ্জামান চন্দন, মো. মেহেদি হাসান চৌধুরী রেনু, মুখলেছুর রহমান একতেদা ও উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন তালুকদার।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আছমা আক্তার সঞ্চিতা, সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী আইরিন সুলতানা।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জিন্নাত আরা জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ চলে। আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাচাইয়ের শেষ দিন। ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে। আগামী ১৪ অক্টোবর ভোট হবে।

তিনি আরও জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে এক লাখ আট হাজার ৯৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম