শুল্ক ফাঁকির অভিযোগে রাজস্ব কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৮

শুল্ক ফাঁকির অভিযোগে রাজস্ব কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকে মামলা আমদানি করা পণ্যে শুল্ক ফাঁকি দিয়ে পৌনে দুই কোটি টাকা আত্মসাৎ করার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক দুই রাজস্ব কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে মামলা দু’টি করেন।
দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ উপ-সহকারী পরিচালক হোসাইন শরীফ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘অভিযুক্তরা আমদানি করা পণ্যের শুল্ক ফাঁকি দিয়ে ঘুষ লেনদেনের মাধ্যমে এক কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৬৫৫ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় বিকালে কাস্টম হাউসের সাবেক দুই রাজস্ব কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।’ মামলার অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে।
তারা হলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক রাজস্ব কর্মকর্তা শফিউল আলম, হুমায়ুন কবির, আমদানিকারক মেসার্স গ্যাবি ট্রেড ইন্টান্যাশনালের স্বত্বাধিকারী মো. কাশিফ ফোরকান, এমআর করপোরেশনের স্বত্বাধিকারী মো. হারুন শাহ এবং সিএন্ডএফ এজেন্টের মালিক আবুল হাসনাত সোহাগ।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম