নিরীক্ষা কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি, প্রতারক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৫

আটক প্রতারক মনিরুল ইসলাম ঝিনাইদহের শৈলকুপায় এক ভুয়া শিক্ষা কর্মকর্তা আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজে।
প্রতিষ্ঠানটির প্রধান মাসুদ করিম জানান, বৃহস্পতিবার তারিক আজিজ নামে এক ব্যক্তি তার স্কুল পরিদর্শনে আসেন। তিনি নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা কর্মকর্তা দাবি করেন। শনিবার সকালে এলাকার কয়েকটি স্কুল পরিদর্শন করবেন, এজন্য স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ রাহাতন নেছা স্কুলে উপস্থিত থাকতে বলে চলে যান। শনিবার সকালে তিনি স্কুলে এসে কাগজপত্র হাতে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সন্তুষ্টির জন্য খরচের টাকা দাবি করেন।
তার আচরণে সন্দেহ হলে শিক্ষকরা কৌশলে তাকে আটকে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিষয়ে খোঁজ নেন। পরে ওই ব্যক্তি ভুয়া হিসেবে চিহিৃত হওয়ায় তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রহমান জানান, আটক ব্যক্তির নাম ও পরিচয় ভুয়া। তার নাম মনিরুল ইসলাম। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম