বরিশালে ৯ মাদক কারবারি আটক

বরিশাল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৯

পুলিশের অভিযানে উদ্ধার মাদকদ্রব্য

আড়াই হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির এক লাখ টাকাসহ দুজনকে এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিসহ মোট ৯ মাদক বিক্রেতাকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।  

শনিবার (১৪ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের করফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতভর নগরীর গোরস্থান রোডের লেচুশাহ সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ এক লাখ টাকাসহ আসমা আক্তার রুবিনা ও সুমন মৃধাকে আটক করা হয়।

অপর দুটি অভিযানে শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে ৫৮ পিস ইয়াবাসহ মাইদুল ইসলাম রিফাত এবং নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকা থেকে এক বোতল দেশীয় মদসহ খোকন মৃধাকে এবং পৃথক অভিযানে ৩টি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিলকিস বেগমকে ঢাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব দিনার ছোনের মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা হারুন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম ও তাদের ছেলে সোহাগ হাওলাদারকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

নগরীর চাঁদমারি কলোনি থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালি এলাকার হিরু মোল্লার ছেলে মিজানুর রহমানকে ২শ’ গ্রাম গাঁজাসহ এবং কাউনিয়া বাঁশের হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তিন পিস ইয়াবাসহ একই এলাকার রুস্তুম আলী হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদারকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপকমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা ও মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম