মেহেন্দীগঞ্জে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫২

বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরলতা গ্রামে ধর্ষণের অভিযোগে বেল্লাল হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দুই বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

আসামি বেল্লাল চরলতা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

আদালতের স্ট্যানো কাওছার হোসেন টিটু জানান, একই এলাকায় থাকার সুবাধে বাদীর সঙ্গে আসামি বেল্লালের সম্পর্ক গড়ে ওঠে। পরে বেল্লাল বিয়ে করতে রাজি না হওয়ায় ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর বাদী নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেন। একই বছরের ১১ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেন্দীগঞ্জ থানার এসআই অসীম কুমার দে আসামি বেল্লালকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণশেষে বিচারক ওই রায় দেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম