তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়

খুলনা প্রতিনিধি
০১ মে ২০২৪, ১৬:৫২আপডেট : ০১ মে ২০২৪, ১৬:৫২

গত ২ সপ্তাহ ধরে খুলনা অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর এটির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। বুধবার (১ মে) খুলনার তাপমাত্রার নতুন রেকর্ড ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা।

গত ২৯ এপ্রিল এ রেকর্ড ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। গত ২৫ এপ্রিল খুলনায় তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত বছরের ১৬ এপ্রিল খুলনায় প্রথম ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ছিল।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, খুলনায় বুধবার ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২৯ এপ্রিল রেকর্ড ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২৫ এপ্রিল এ রেকর্ড ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, ‘খুলনায় ২০২৩ সালের ১৬ এপ্রিল ৪১ দশমিক ৩ ডিগ্রি, ২০১৪ সালের ২৩ এপ্রিল ৪০ দশমিক ৭ ডিগ্রি, ২০০৯ সালের ২৬ এপ্রিল ৪০ দশমিক ৫ ডিগ্রি, ২০২১ সালের ২৫ এপ্রিল ও ২০০২ সালের ২০ মে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বুধবার যশোর ও চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি, সাতক্ষীরায় ৪১ দশমিক ৪ ডিগ্রি, মোংলায় ৪০ দশমিক ৬ ডিগ্রি, কয়রায় ৪১ দশমিক ৬ ডিগ্রি, কুমারখালীতে ৪১ দশমিক ৮ ডিগ্রি, পাবনার ইশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম