কালিহাতীতে জামায়াতের ১০ সদস্য আটক

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫২

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে জামায়াতের ৭ নারী সদস্যসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাকরাইল থেকে তাদের আটক করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন−উপজেলার সাকরাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, তার স্ত্রী জামায়াতের উপজেলা মহিলা কমিটির সাধারণ সম্পাদক আয়নুন্নাহার বেগম, সভাপতি রত্না বেগম, সদস্য লাকী বেগম, হাফিজা বেগম, হাওয়া বেগম, লিপি বেগম, রাবেয়া খাতুন, সৈকত ও ফরহাদ আলী।

ওসি হাসান আল মামুন বলেন, ‘জামায়াতের ১০ জন সক্রিয় সদস্য উপজেলার সাকরাইলে আনোয়ার মাস্টারের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বই ও জামায়াতের বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম