৬০ গ্রাম হেরোইনসহ আটক ব্যক্তির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৮

কুষ্টিয়া জেলা আদালত কুষ্টিয়ায় মাদকের একটি মামলায় মো. মিল্টন (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে‌ছেন আদালত। সোমবার (১৬ সে‌প্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।

রায়ের সময় আসামি মিল্টন আদালতে উপস্থিত ছিলেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খোসবার আলীর ছে‌লে।

আদালত সূত্র জানা যায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল সকালে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া পঁচামাদিয়া সড়ক থে‌কে হিরোইন বিক্রির সময় মিল্টনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করলে পলিথিনে মোড়া‌নো ৬০গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শে‌ষে ২০১৮ সালের ৩১ আগস্ট মিল্টনের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দীর্ঘ সাক্ষ্য শুনানি শে‌ষে আসামির বিরুদ্ধে আনা অভিযাগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আজ বিচারক আসামি মিল্টনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম