নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি সুনামগঞ্জে গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৭

গ্রেফতারের প্রতীকী ছবি

নেত্রকোনার আটপাড়া উপজেলার আট বছরের বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাদ্দাম হোসেনকে (৩০) সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার মাইতি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নেত্রকোনা থানার পুলিশ। আসামি সাদ্দাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) আটপাড়া থানার ওসি আলী হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৫ আগস্ট দুপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে সাদ্দাম হোসেন। এসময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঝালমুড়ির দোকান ফেলে পালিয়ে যায় সাদ্দাম। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক সাদ্দামের অবস্থান শনাক্ত করে। রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার মাইতি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আটপাড়ায় নিয়ে আসে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম